সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন বাস্তবায়নে টাস্কফোর্সের সভা

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন বিষয়ক জেলা টাস্কফোর্সের এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ৩টায় জয়পুরহাট জেলা প্রশাসন আয়োজিত জেলা টাস্কফোর্সের সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিপুল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন বিষয়ক জেলা টাস্কফোর্সের সদস্য সচিব জেলা সিভিল সার্জন ডা. আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, সহকারি কমিশনার আব্দুর রউফ, উজ্জল বাইন, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
সভায় জানানো হয়, মাদকদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইনে জেলার বিভিন্ন স্থানে ১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব ভ্রাম্যমাণ আদালতের মধ্যে ৭টিতে ৩ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। আগামীতে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হবে।
এছাড়া বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে মাদকদ্রব্যের কুফল সর্ম্পকে জানানো হবে ও সচেতনতা বৃদ্ধি করা হবে। এসব কার্যক্রমে সমাজের সকল শ্রেণি-পেশার জনসাধারণকে সম্পৃক্ত করার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।


প্রকাশিত: April 28, 2025 | সময়: 4:21 am | সুমন শেখ

আরও খবর