সর্বশেষ সংবাদ :

পবায় মাদকসহ গ্রেপ্তার এক

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা থানার শিরোলিয়া এলাকা থেকে ২১৪ বোতল অ্যালকোহলসহ মো. আলাউদ্দিন (৫৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। তিনি রাজশাহী মহানগরের পঞ্চবটি এলাকার বাসিন্দা।
র‌্যাবের রাজশাহী সদর কোম্পানির একটি দল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শনিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: April 27, 2025 | সময়: 4:22 am | সুমন শেখ