, , ।
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাগল কেনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এব্যাপারে ভূক্তোভূগির পরিার নাচোল থানায় একটি এজাহার দায়ের করেছে।
এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার ৯টার দিকে ছাগল কেনা কে কেন্দ্র করে নাচোল উপজেলার খোলসী গ্রামের অব্দুল মালেকের স্ত্রী নাসরিনের সাথে একই গ্রামের কয়েশ উদ্দিনের ছেলে বাদল হুমায়ন এর কাটাকাটি হয়। কাটাকাটির এক পর্যায়ে বাদল হুমায়ন, মনিরুল সহ তাদের লোকজন নাসরিন বেগম তার ছেলে নাসিরকে এলাপাথারি মারধর করে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়। আহতদের রক্ষা করতে আসলে নাসরিনের দেবর খালেক ও তার জা রুনাকে লাঠিশোটা দিয়ে বাদলের লোকজন মারধর করে গুরুতর আহত করে।
ওই সময় বাদল ও মনিরুলের লোকজন নাসরিনের ঘরে প্রবেশ করে অর্থ ও স্বার্ণাংকার লুট করে নিয়ে যায়। এঘটনায় নাসরিন বাদী হয়ে ১৭ জনকে বিবাদি করে নাচোল থানায় একটি এজাহার দায়ের করেছেন।