সর্বশেষ সংবাদ :

রাসিকের বকেয়া সারচার্জ মওকুফ ৩০ এপ্রিল পর্যন্ত

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও দোকান ভাড়ার উপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মওকুফ করেছে। বৃহস্পতিবার রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরবাসীর সুবিধার্থে প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে পৌরকর আদায়ের ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে সারচার্জ মওকুফসহ বিধি মোতাবেক রিবেট প্রদান করা হবে।
ট্রেড লাইসেন্স ফি ও দোকান ভাড়া পরিশোধ পূর্বক সারচার্জ মওকুফ এবং অন্যান্য সুবিধা গ্রহণের জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে রাসিক।


প্রকাশিত: April 25, 2025 | সময়: 4:03 am | সুমন শেখ