সর্বশেষ সংবাদ :

রাণীনগরে চার মাদকসেবীর ছয় মাসের কারাদণ্ড

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চারজন মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ কারাদণ্ড প্রদান করেন রাণীনগরের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কাশিমপুর গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে হেলাল (৫০), মৃত আবুল হোসেনের ছেলে আসাদুল (৪০), আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও ইয়াকুবের ছেলে মো. হোসেন (৩২)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের এসিল্যান্ড শেখ নওশাদ হাসান বলেন, উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামে একটি বাড়িতে কয়েকজন মাদকসেবী মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে থানাপুলিশের সহযোগিতায় সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে চারজনকে মাদক সেবনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ রায়হান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত চার মাদকসেবীকে রাতেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: April 21, 2025 | সময়: 3:14 am | সুমন শেখ