সর্বশেষ সংবাদ :

বাঘায় ভুট্টাক্ষেতে যুবক খুনের আসামী ঢাকায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় ভুট্টা ক্ষেতে চাঞ্চল্যকর যুবক হত্যাকান্ডের আসামী লতিফুল ইসলাম ওরফে গিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি দল যৌথভাবে আভিযান চালিয়ে মঙ্গলবার রাত সোয়া ৮টায় ঢাকার আশুলিয়া থানার বলভদ্র এলাকা থেকে তাকে গেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত লতিফুল ইসলাম ওেেরফ গিয়াস (৩৩) রাজশাহীর বাঘা উপজেলার মুশিদপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।
র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ১০ এপ্রিল বিকেল সোয়া ৫ টায় হত্যার শিকার রফিকুল ইসলাম (৩০) গবাদি পশুর জন্য ঘাস কাটার উদ্দেশ্য চকরাজাপুর ইউনিয়নের সিকরামপুর মৌজার মাঠে যায়। ঘাস কাটার সময় আসামি লতিফুল ইসলাম ওরফে গিয়াস তার ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে দেখে পূর্ব শত্রুতার জেরে ভিকটিমকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
ভিকটিম গালিগালাজ করতে নিষেধ করলে আসামী আরো ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে ভিকটিমকে রক্তাক্ত ও গুরুতর জখম করে। তখন মাঠে থাকা মাঠ পাহারাদার ভুট্টা ক্ষেতের কাছে গেলে আসামী হাসুয়া হাতে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরে রফিকুল মৃত্যুবরণ করেন।


প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫ | সময়: ২:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ