সর্বশেষ সংবাদ :

যবিপ্রবি পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার 

যবিপ্রবি প্রতিনিধি :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. শিরিন নিগার।
৮ এপ্রিল (মঙ্গলবার) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে অধ্যাপক ড. শিরিন নিগার এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বের মেয়াদ গত ১লা এপ্রিল ২০২৫ খ্রি. তারিখে শেষ হয়েছে কিন্তু উক্ত বিভাগে অন্য কোন অধ্যাপক কর্মরত না থাকায় বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ২৫ (২) ধারা মোতাবেক অধ্যাপক ড. শিরিন নিগার কে পুনরায় ২ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ হতে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য “চেয়ারম্যান” এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। তাঁকে যোগদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, অধ্যাপক ড.শিরিন নিগার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জাপানের শিনসু ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
সানশাইন /তারেক/শামি

প্রকাশিত: April 10, 2025 | সময়: 5:08 pm | Daily Sunshine

আরও খবর