, , ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে অবস্থিত শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির ভর্তি লটারি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২০ ডিসেম্বর বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানটির সভাপতি লিয়াকত সালমান।
বিদ্যালয়ের অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল হামিদ সরকার, সাবেক সভাপতি রফিকুল ইসলাম তুষার, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, ইউপি সদস্য আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য মোট ২৩৩টি আবেদন জমা পড়ে। তবে আসনসংখ্যা সীমিত হওয়ায় লটারির মাধ্যমে মাত্র ১১০ জন শিক্ষার্থীকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়।
লটারি কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।