রাজশাহীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: ‘তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। ৬ এপ্রিল দিবসটি উদযাপন করতে নানা যৌথ কর্মসূচি গ্রহণ করে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস।
রোববার সকালে জেলা প্রশাসন চত্বওে বণ্যাঢ্য র‌্যালির মাধ্যেমে কর্মসূচি শুরু হয় এরপর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অফিয়া আখতারের সভাপতিত্বে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে এক অলোচনা সভার অয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যবৃন্দ এবং বিভিন্ন খেলোয়াড়বৃন্দ।
আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মাঠে প্রীতি ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। এছাড়ার বিভিন্ন স্থানে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে।
জয়পুরহাট: এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ডেপুটি কমিশনার আফরোজা আকতার চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডেপুটি কমিশনার বিপুল কুমার উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম
জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় ক্রীড়া সংগঠক রাশেদুল হাসান, রফিকুল ইসলাম বিট্টু, শাহজাহান আলী শাজু ও শমলেন বিশ্বাস।
আলোচনা সভা শেষে জেলা কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ডিসি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে পরে কালেক্টরেট মাঠে ছেলে ও মেয়েদের পৃথক কাবাডি ও কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাগমারা: ক্রীড়াই শক্তি ক্রীড়াই মুক্তি। সুস্থ বিনোদনের জন্য খেলাধূলা অপরিহার্য। আর এই খেলা ধূলার প্রসার ঘটনানোর মাধ্যমেই সমাজে থেকে মাদক নিমূল সম্ভব। শুধু মাদক নিমূলই নয় খেলাধূলার প্রসার ঘটনারো মাধ্যমে সমাজকে সুন্দর করার জন্য আরো অনেক কিছু অর্জন করা সম্ভব। খেলাধূলার মাধ্যমে মানুষের মধ্যে নানান বৈষম্য দূর করে সম্পর্কের উন্নয়ন ঘটায়। ফলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। রবিবার সকালে তারুণ্যের অংশগ্রহনে খেলাধূলার মনোন্নয়ন প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-উপলক্ষ্যে বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এসব কথা বলেন। র‌্যালিতে উপস্থিত উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড় ও স্থানীয় ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে ইউএনও আরো বলেন, মাদক নিমূল চাই, মাদক নিমূল চাই এ কথা শুধু মুখে বললেই হবে না। এটা এখন সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা। এই সমস্যা থেকে উত্তোরনে আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে হবে। খেলাধূলা এর অন্যতম উপায়। সরকারি ভাবে খেলাধূলার জন্য যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে। আমরা সমাজের রন্ধে রন্ধে খেলাধূার প্রসার ঘটাতে চাই। ক্রীড়ার মাধ্যমে একটা জাতী আন্তর্জাতিক পরিচিতি লাভ করে। ফুটবল এবং ক্রিকেট খেলার দিকে তাকালে আমরা এটাই দেখতে পাই। বাংলাদেশও এই দুই খেলায় পিছিয়ে নেই। আমাদের লক্ষ্য অনেক দূর। ক্রীড়াঙ্গনে আমরা আন্তর্জাতিক পরিচিতি লাভ করতে চাই। র‌্যালিতে অন্যদের মধ্যে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা তাজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, ভবানীগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি আসাদুজ্জামান জুয়েল সহ স্থানীয় ক্লাবের খেলোয়াড়বৃন্দ।
মোহনপুর: মোহনপুরে ক্রীড়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মোহনপুর উপজেলা প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে হল রুমে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম।
গোদাগাড়ী: গোদাগাড়ীতে ক্রীড়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, গোদাগাড়ী শিল্পকলা একাডেমীর সভাপতি বরজাহান আলী পিন্টু সহ সাংবাদিক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ।
আত্রাই: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের যৌথ আয়োজনে জাতীয় আন্তর্জাতিক ত্রুীড়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি বক্তব্যে ত্রুীড়ার গুরুত্ব ও যুব উন্নয়নে খেলাধুলার ভূমিকা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার এবং সাবেক ছাত্র প্রতিনিধি তারেক আহমেদ সম্রাট প্রমুখ।


প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫ | সময়: ৩:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর