, , ।
কামরুজ্জামান সরকার বাবু, পোরশা নওগাঁ :
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ১ নং নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সানাউল্লাহ মড়ল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোঃ সালেক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মোঃ মাসুদ রানা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আজাহার আল সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গনি ,সাংগাঠনিক সম্পাদক মোঃ শফিউদ্দিন, শাহ্জ্জামান, সালাউদ্দিন আহমেদ রাকিব, জাব্বার, মোঃ ইসাহাক আলী, জহিরুল ইসলাম, নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, সহ বি এন পির হাজার হাজার কর্মী বৃন্দ অংশ নেন। বক্তারা বলেন আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন জয় করে ছিলেন সদাচরণ দিয়ে । কৃত কর্মের বিচার একমাত্র মহান রাব্বুল আলামিন করবে। মানুষ মানুষের জন্য এ-ই শ্লোগান নিয়ে আমরা তৃণমূল পর্যায়ের মানুষদের সঙ্গে কাজ করে যাবো ইনশাআল্লাহ।