সর্বশেষ সংবাদ :

চারঘাটে বিএনপির দোয়া ও ইফতারে চাঁদ গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের প্রধান লক্ষ্য

স্টাফ রিপোর্টার: চারঘাট উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। গতকাল শুক্রবার চারঘাট উপজেলার কেন্দ্রীয় স্থানে এই মাহফিল আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আবু সাঈদ চাঁদ। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা ও সাধারণ জনগণ মাহফিলে অংশ নেন। সভাপতি জাকিরুল ইসলাম বিকুল তার বক্তব্যে বলেন, থ”দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। পাশাপাশি দেশনেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্যও দোয়া করছি। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।” প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ বলেন, ”বর্তমান সরকার দেশের গণতন্ত্র হরণ করেছে। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো। দেশনেত্রীর মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের প্রধান লক্ষ্য।”থ অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শেেেষ
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
বিশেষ দোয়ায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের সকল নির্যাতিত রাজনৈতিক কর্মীদের মুক্তির জন্য প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মধ্যে ইফতার বিতরণ করা হয়।


প্রকাশিত: March 29, 2025 | সময়: 3:19 am | সুমন শেখ

আরও খবর