সর্বশেষ সংবাদ :

জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা : বাস্তবায়নে রাজশাহীতে দিনব্যাপী প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার: জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে এবং সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করতে পরিচালক, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের উদ্যোগে মঙ্গলবার (২৫ মার্চ) এক মতবিনিময় সভা ও দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। রাজশাহী বিভাগের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন-এর সভাপতিত্বে এই প্রশিক্ষণটি রাজশাহীর পরিচালক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে পরিচালক, উপপরিচালক এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বোয়ালিয়া রাজশাহীর কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উপপরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী পরিচালক মোসাঃ রাফিউন নাহার, সহকারী পরিচালক জনাব ডা. মোঃ মাহবুবুল আলম, এবং মেডিকেল অফিসার ডা. মোঃ আব্দুল বাতিন রিসোর্স পারসোন হিসেবে উপস্থিত ছিলেন।
মোঃ আব্দুর রাজ্জাক তাঁর বক্তব্যে বলেন, শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে এবং মাঠ পর্যায়ের মনিটরিং জোরদার করার আহ্বান জানান। পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন বলেন, নতুন চেতনায় দেশকে এগিয়ে নিতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি দুর্নীতি, স্বজনপ্রীতি, ও দায়িত্বে অবহেলা রোধে জিরো-টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান এবং সিটিজেন চার্টার ও তথ্য অধিকার আইন বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন, সরকারি আচরণ বিধিমালা মেনে প্রত্যেককে ক্লায়েন্ট ও সহকর্মীদের সাথে সদাচরণ করতে হবে এবং নিজেদের মধ্যে শুদ্ধাচারের চর্চা অব্যাহত রাখতে হবে, যা একটি চলমান প্রক্রিয়া।


প্রকাশিত: March 26, 2025 | সময়: 3:20 am | সুমন শেখ