বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
শাহালাল ইসলামঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়স্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের পশ্চিমপার্শ্ব থেকে আজ ভোর ৬:২৫ মিনিটে দুইজন মাদককারবারিকে ৫ কেজি হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মোসাঃ নাজমা (৫৩) ও মোসাঃ তাহমিনা বেগম মিনু (৫৫) । মোসাঃ নাজমা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি গ্রামের মোঃ আবুল কাশেমের স্ত্রী এবং মোসাঃ তাহমিনা বেগম মিনু মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই মোঃ আনোয়ার হোসেন ফোর্স-সহ আজ ১৫ মার্চ ভোর ৬ টায় গোদাগাড়ী থানার ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়স্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের পশ্চিমপার্শ্বে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন-সহ দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ফোর্স-সহ আজ ১৫ মার্চ ভোর ০৬:১৫ টায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে অভিযুক্ত দুজন আসামীকে আটক করে ভোর ০৬:২৫ টায় গোদাগাড়ী থানা পুলিশ শ্লালীনতা বজায় রেখে অভিযুক্ত মোসাঃ নাজমা ও মোসাঃ তাহমিনা বেগম মিনুদ্বয়ের দেহ তল্লাশি করে তাদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৫ কেজি হেরোইন-সহ তাদেরকে গ্রেফতার করে।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।