সর্বশেষ সংবাদ :

বিএনপি নেতা মিলন : রাষ্ট্র সংস্কারের মূল নায়ক হচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির এ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন রাষ্ট্র সংস্কারের মূল নায়ক হচ্ছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঘুনে ধরা রাষ্ট্রকে ঘষে মেজে পরিস্কার ও সংস্কার করার জন্যই এই ৩১ দফা দিয়েছেন।
কিন্তু এতে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক ১৯ দফার কোন ক্ষতি বা পরিবর্তন হয়নি। তিনি সে সময়ে দেশের এবং দেশের মানুষের ভাগ্যউন্নয়নের এই ১৯ দফা দিয়েছিলেন। অত্র ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৩১ দফা প্রচার করার লক্ষে এই ধরনের কর্মসূচী করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, দেশ এখন অন্তরবর্তীকালীন সকারের অধিনে চলছে। বিএনপি এই সরকারকে সমর্থন করে। সেই সাথে সহযোগিতাও করে আসছে। অন্তবর্তীকালীন সরকারের রোডম্যাপবে স্বাগত জানিয়ে তিনি বলেন, তার মানে এই নয় যে সব কিছুতে সমর্থন করবে বিএনপি। যত দ্রুত সম্ভব সুন্দর একটি নির্বাচন দেয়া আহ্বান জানান তিনি। তিনি বলেন, কারো চক্ষু রাঙ্গানো ভয় করার কোন কারন নেই। বৃহস্পতিবার বিকেলে দামকুড়া হাট উচ্চ বিদালয় মাঠে দামকুড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শাহজাহান আলী, অধ্যাপক আব্দুর রাজ্জাক শেখ মকবুল হোসেনসহ অত্র ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের প্রায় সহশ্রাধিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: March 14, 2025 | সময়: 4:13 am | সুমন শেখ