সর্বশেষ সংবাদ :

জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক দলের সভাপতি মহির উদ্দিন কালু সড়ক দুর্ঘটনায় আহত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক দলের সভাপতি জনাব মোঃ মহির উদ্দিন কালু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৪:৫০ মিনিটের সময় রাজশাহী ইসলামী হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সা রং সাইডে এসে তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী ইসলামী হাসপাতালে ভর্তি করেন। জানা গেছে, দুর্ঘটনায় তার হাত, পা ও মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন। জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক দল তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।


প্রকাশিত: March 12, 2025 | সময়: 3:42 am | সুমন শেখ

আরও খবর