, , ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের চকশিমলা ওয়াহেদ সোনারের উঠান থেকে ধিরেন্দ্রনাথ মৈত্র সেতু পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। রোববার সকাল ১১টায় এই রাস্তাটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন। তিনি বলেন, ‘এই রাস্তাটি আগে চলাচলের অযোগ্য ছিল।
সামান্য বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতা সৃষ্টি হতো। এখন এই রাস্তা নির্মাণের ফলে ঘুনকালুপাড়া ও আশেপাশের এলাকার মানুষের যাতায়াতের সুবিধা হবে। এই উন্নয়ন কাজ স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য বেগম আরা। তিনি বলেন, ‘এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। বর্ষাকালে রাস্তাটি পুরোপুরি কাদায় পরিণত হতো, যা চলাচলের জন্য অত্যন্ত দুঃসাধ্য ছিল। নতুন রাস্তা নির্মাণের ফলে স্থানীয় কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে।’
স্থানীয়দের প্রতিক্রিয়া এই রাস্তা নির্মাণ কাজ স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ছিল। ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। রাস্তাটি নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মমতাজ সোনার, আব্দুল গফুর, হায়দার আলী, সেকেন্দার আলী, আয়েন আলী, শফির উদ্দিন, লিটন প্রমুখ।