, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা বিএনপি সদস্য রায়হানুল আলম রায়হান বলেন, স্বৈরাচারী ও পরাজিত শক্তিরা দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। এক্ষেত্রে দলের বদনাম হবে, এমন কোনো কিছুই আপস করবে না বিএনপি। তাই উদারতা ও ভালোবাসা দিয়ে জনগণের মন করার আহ্বান জানান তিনি।
শনিবার (৮ মার্চ) বিকেলে কবি কাজী নজরুল ইসলাম কলেজ প্রাঙ্গণে পবা উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
বিএনপি নেতা রায়হান আরও বলেন, রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে ২০২৩ সালের জুলাই মাসে বিএনপি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দলীয় রাজনৈতিক সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। এক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপি’র ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের কোন বিকল্প নেই।
উল্লেখ্য, ইফতারের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় শিক্ষক, আইনজীবি, ইমাম, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আলী হোসেন। এসময় পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোজাফফর হোসেন ও রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- মোহনপুর উপজেলা বিএনপি র সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা হিটালার, পারিলা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি খায়রুল ইসলাম, কাটাখালী পৌর বিএনপি সদস্য সচিব নাজমুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদা পারভীন লিলি সহ পবা উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।