সর্বশেষ সংবাদ :

রাজশাহী স্টেশনে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজশাহী স্টেশনের সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। বুধবার এসময়ে স্টেশনে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চলের এডিশনাল জিএম, সিসিএম, সিওপিএস, সিএমই, সিএসটিই, সিইই, সিইও, সিওএস, এডিশনাল সিই ও স্কাউটের একটি দলসহ পশ্চিমাঞ্চলের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম উদ্বোধনের সময় বলেন, যে রাজশাহী রেলওয়ে স্টেশন পশ্চিমাঞ্চলের একটি মডেল ষ্টেশন। স্টেশনটিকে সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন এবং সম্মানিত যাত্রীগণ যাতে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলেন সে বিষয়ে অনুরোধ করেন এবং স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তিনি যাত্রীদের সহযোগিতা কামনা করেন। উদ্বোধনের সময়ে প্রায় ১৫ জন পরিচ্ছন্নতা কর্মী এই অভিযানে অংশগ্রহণ করেন।


প্রকাশিত: October 17, 2024 | সময়: 5:57 am | সুমন শেখ