বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে লুৎফর রহমান সরকার (৭৬) নামের এক বৃদ্ধকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। লুৎফর রহমান ছাতিয়ানগ্রাম এলাকার মৃত ছহির উদ্দিন সরকারের ছেলে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পরেও এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। ফলে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে আতঙ্কে দিনযাপন করছেন ভুক্তভোগীর পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ছাতিয়ানগ্রাম মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন লুৎফর রহমান সরকার। পথেমধ্যে ঔষধের দোকানের সামনে পৌঁছাতে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার রাজু, রাজিব ও ইদ্রিস তাকে গালিগালাজ করতে থাকেন। এসময় তাদের গালিগালাজ করতে নিষেধ করলে একপর্যায়ে তাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে। এতে ঘটনাস্থলে আহত হয়ে গুরুতর অসুস্থ হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনার আইনের সহযোগিতার জন্য ওই দিন রাতেই নিকটবর্তী থানায় রাজু, রাজিব ও ইদ্রিসের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নিজেই। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও এখনো জোরালো কোন পদক্ষেপ গ্রহণ করেননি পুলিশ। এদিকে ঘটনার পর থেকে তারা প্রতিনিয়ত বিভিন্ন রকম ভাবে হুমকি ধামকি দিচ্ছেন। যারফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগীসহ তার পরিবার।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।