সর্বশেষ সংবাদ :

রাণীনগরে ছাত্রলীগ নেতা এসকে নাহিদ গ্রেপ্তার

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে যৌথ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য এসকে নাহিদকে (২৬)- গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকা থেকে রাণীনগর ও আত্রাই থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত এসকে নাহিদ রাণীনগর উপজেলার পূর্ববালুভরা গ্রামের এসকে হাবিবুর রহমানের ছেলে। নাহিদের ছোট ভাই মারুফ জানান, তার ভাই দীর্ঘদিন ধরে ঢাকায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন।
সম্প্রতি তার স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তিনি গ্রামের বাড়িতে আসেন। সোমবার বিকেলে পারিবারিক কিছু বাজার সদাই করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাণীনগর রেলওয়ে স্টেশনে পৌঁছালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তারা জানতে পারেন যে, পার্শ্ববর্তী আত্রাই থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাণীনগর থানার ডিউটি অফিসার এএসআই মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে রাণীনগর থানা থেকে নাহিদকে আত্রাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আত্রাই থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বলেন, আটককৃত এসকে নাহিদের বিরুদ্ধে আত্রাই থানায় একটি ‘সন্ত্রাস দমন আইন’-এ মামলা রয়েছে। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।


প্রকাশিত: May 20, 2026 | সময়: 5:22 am | সুমন শেখ

আরও খবর