, , ।
স্টাফ রিপোর্টার: ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। রোববার সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস চত্বরে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবসের কর্মসূচি উদযাপনের উদ্বোধন করেন।
পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনার অফিসে এসে শেষ হয়। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে র্যালিতে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রমুখ অংশ নেন।
র্যালি শেষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও নতুন ভোটারেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে নতুন ভোটারদের কাছে জানতে চান, ভোটার হতে তাদের কী কী প্রমানক প্রয়োজন হয়েছে। একজন নতুন ভোটারের জবাব থেকে বিভাগীয় কমিশনার সভাকে জানান, নতুন ভোটার হতে গেলে বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন বা এসএসসি সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র, নাগরিক সনদ ও যেকোনো ইউটিলিটি বিলের কপি প্রয়োজন।
আজিম আহমেদ পরে নির্বাচন কর্মকর্তাদের কাছে জানতে চান ভোটার হওয়ার যোগ্য একজন নাগরিক যেকোনো সময় ভোটার হতে পারবেন কিনা। নির্বাচন কর্মকর্তাদের উত্তর শুনে তিনি সভায় অংশগ্রহণকারীদের জানান ভোটার হওয়ার যোগ্য একজন নাগরিক যেকোনো সময় ভোটার হতে পারবেন। ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করেও ভোটার হওয়া যাবে। শুধু আঙ্গুলের ছাপ ও আইরিশ স্ক্যান করতে নির্বাচন অফিসে যেতে হবে।
রাজশাহীর আশেপাশে জেলা ও উপজেলাগুলোতেও
নওগাঁ: নওগাঁয় র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সকালে জেলা নির্বাচন কার্যালয়ে ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। আলোচনা সভায় জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাফিউল সারোয়ার, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলমসহ অন্যরা। অনুষ্ঠানে নওগাঁর ১১টি উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ এর অগ্রগতি তুলে ধরা হয় এবং কয়েকজন নাগরিকের মাঝে এনআইডি স্মার্টকার্ড বিতরণ করা হয়।
মহাদেবপুর: মহাদেবপুরে সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি পালিত হয়েছে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান। উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ইব্রাহিম খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আল মামুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রিফাত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশীদুল ইসলাম, মহাদেবপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক লিয়াকত আলী বাবলু, ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম, নতুন ভোটার হালনাগাদ করণে নিয়োজিত সুপারভাইজার আব্দুল মোমিন, নতুন ভোটার রেদোয়ানুল ইসলাম, মাহফুজা আক্তার।
জয়পুরহাট: বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে জয়পুরহাটে দিবস উদযাপিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব। বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সহকারি নির্বাচন অফিসার রুহুল আমিন, সাংবাদিক আবু বকর সিদ্দিক সাখাওয়াত হোসেন বিপু।
নিয়ামতপুর: নিয়ামতপুরে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশারফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি নাজমুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর মন্ডল, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা।
আত্রাই: আত্রাইয়ে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। অন্যদের মধ্যে ছিলেন, সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন, পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার নাসির উদ্দীন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার।
শিবগঞ্জ: শিবগঞ্জে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম। উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা রোভার স্কাউটের সহ-সভাপতি রবিউল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহাকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সামিউল আলম।
বাগাতিপাড়া: বাগাতিপাড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বড়াল সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে দিবসের এসব কর্মসূচিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
মোহনপুর: মোহনপুরে র্যালি উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা উপজেলা সহকারী কমিশনার ভূমি জোবায়দা সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, খাদ্য কর্মকর্তা নুরুন্নবী, মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, মুক্তিযোদ্ধা বিভূতিভূষণ, জামাত ইসলামের আমির জিএম আব্দুল আউয়াল, বিশহারা হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল হোসেন, অধ্যাপক মফিজ উদ্দিন মধু। এবারের প্রতিপাদ্য ছিল তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে। র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আয়েশা সিদ্দিকা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাচন অফিসার হাইয়ুল ইসলাম।
বদলগাছী: বদলগাছীতে সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে এসময় ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা নাজমুল হক, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ-উল-হক। পরিশেষে ৫০ জন নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হয়।
গোমস্তাপুর: গোমস্তাপুরে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, আনসার ও ভিডিও কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল, ডিএসবির উপ-পরিদর্শক আনিসুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।