সর্বশেষ সংবাদ :

অগ্নিঝরা মার্চ

আজ ৩ মার্চ। ১৯৭১ সালের এই দিনে ঘোষিত হয় স্বাধীনতা-সংগ্রামের পূর্ণাঙ্গ রূপরেখা। পূর্বসিদ্ধান্তের আলোকে আজকের দিনে ঘোষণা করা হয়- এ দেশের নাম হবে ‘বাংলাদেশ’, পতাকা হবে সবুজ জমিনের মাঝে লাল সূর্য।
এই দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট লে. জেনারেল ইয়াহিয়া খান দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য প্রধান কয়েকটি রাজনৈতিক দলের (সংসদে প্রতিনিধিত্বকারী) ১০ জন নেতার বৈঠক আহ্বান করেন।
১৯৭১ সালের ৩ মার্চ ইয়াহিয়া খান জাতীয় অধিবেশন আহবান করেন। জুলফিকার আলী ভুট্টো অধিবেশনে যোগদান করতে অস্বীকার করার অজুহাতে ইয়াহিয়া ৩ মার্চ অধিবেশন স্থগিত করেন।
এরআগে ২ মার্চ হরতাল শুরু হয় এবং এই বাংলার মানুষ প্রথম দেখতে পায় তাদের পতাকা। সবুজের মধ্যে বৃত্তাকার লাল এবং ৫৬ হাজার বর্গমাইলের মানচিত্র।


প্রকাশিত: March 3, 2025 | সময়: 7:25 am | সুমন শেখ

আরও খবর