বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ডেভিল হান্ট হচ্ছে যারা সন্ত্রাসী, যারা সমাজবিরোধী তাদের বিরুদ্ধে বলে জানিয়েছেন-পুলিশের আইজিপি বাহারুল আলম। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর ভেড়িপাড়া এলাকার পিটিআই তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, অপরাধের সংখ্যাটা বেড়েছে, বিশেষ করে রাতকালীন ছিনতাই। ছিনতাই হচ্ছে বিষয়টি আমরা নোটিশে নিয়েছি। শুধু গত রাতে নয়, তার আগের রাতে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।আমরা এটা ধারণা করে শনিবারে সকালে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রেপিড একশন ব্যাটালিয়ন, এন্টি ট্যুরিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তিন অর্গানাইজেশন মিলে তারা ইনটেনসিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকে থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কিনা না।
ছিনতাই গুলোতে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এমন কথার উত্তরে তিনি বলেন, এটা তদন্তে বোঝা যাবে।
গতকাল র্যাব একজন ছিনতাইকারীকে ধরেছে। সরাসরি ছিনতাই এর
সময় নয়, তবে তার আস্তানায় গিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার থেকে চাপাতি, ছুরি কোথায় লাখ টাকা পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করা হচ্ছে।
অপারেশন ডেভিল হান্ট নিয়ে তিনি বলেন, ডেভিল হান্ডে হচ্ছে যারা সন্ত্রাসী, যারা সমাজ বিরোধীদের তাদের বিরুদ্ধে। আমরা শুরু করেছিলাম বেশ কিছুদিন আগে। সারা দেশব্যাপী এটা হচ্ছে। এখন ঢাকা মহানগরের ক্রাইম একটু ডিফারেন্ট। সারাদেশের চিত্র সঙ্গে মেলেনা। এটার জন্য আলাদা পরিকল্পনা গ্রহণের চেষ্টা করছি। আপনারা আমাদের জানান। আমরা সোশাল মিডিয়া থেকে খবর পাচ্ছি।