পবায় মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।
বুধবার সকালে পবার হড়গ্রাম ইউনিয়নের আলীগঞ্জ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হড়গ্রাম ইউনিয়নের আলীগঞ্জ পশ্চিমপাড়া এলাকার মৃত. হাসান তারিকের ছেলে মো. বেল্লাল আলী (৩১)। এবিষয়ে আরএমপির রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ১৪ (ক) ধারায় মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের ইন্সপেক্টর পারভিন আক্তার। তিনি জানান, ‘মাদক ব্যবসায়ী বেল্লালের বাড়িতে একটি ফেন্সিডিলের চালান পাচারের জন্য মজুত রাখা হয়েছে বলে খবর পায়। এর ভিত্তিতে বুধবার সকালে আলীগঞ্জ পশ্চিমপাড়ার ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ১৪ (ক) ধারায় মামলা হয়েছে।’


প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫ | সময়: ৭:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর