সর্বশেষ সংবাদ :

আত্রাই আ’লীগের যুগ্ম-সম্পাদক নাহিদ গ্রেপ্তার

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আত্রাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব (৫০) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নাহিদ ইসলাম বিপ্লব উপজেলার যাত্রামুল গ্রামের মৃত নূর মহুরির ছেলে নাহিদ ইসলাম বিপ্লব। সে একজন বিশিষ্ট ব্যবসায়ী।
নওগাঁ এনএসআই নওগাঁ প্রদত্ত তথ্য ও অবস্থান সনাক্ত করণের ভিত্তিতে নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া বিজিবি ক্যাম্প সংলগ্ন নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারের পর তাকে নওগাঁ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানা গেছে।


প্রকাশিত: February 14, 2025 | সময়: 7:01 am | সুমন শেখ