, , ।
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর গ্রেটার রোড এলাকার প্রফেসর ডা. সামসুজ্জামান চৌধুরী রাজশাহী মেডিলেক কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
ডা. সামসুজ্জামান চৌধুরী রাজশাহী মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য ও চলমান কার্যনির্বাহী পরিষদের নির্বাহী সদস্য ছিলেন। এছাড়াও তিনি সমাজহিতৈষী হিসেবে বিভিন্ন কর্মকাণ্ড সম্পৃক্ত ছিলেন।
তার মৃত্যুতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সকল পর্যায়ে সদস্যরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। পরলোকগত প্রথিতযশা ও সমাজহিতৈষী এ চিকিৎসকের প্রতি গভীর ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে। মরহুমের শোকাহত পরিবার ও তার শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমাবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন।