, , ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রতিবন্ধী অফিসার পি.এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার।