সর্বশেষ সংবাদ :

আন্তঃবিশ্ববিদ্যালয় ডিভিশনাল বিতর্কে  বশেমুরবিপ্রবি রানার্সআপ 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব ও যশোর ডিবেটিং সোসাইটি যৌথ উদ্যোগে আয়োজিত “প্রথম জেডিএস ডিভিশনাল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫” এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বশেমুরবিপ্রবি) ডিবেটিং সোসাইটি রানার্সআপ হয়েছেন।
গত দুই দিন ব্যাপী যশোর জিলা স্কুলে এই বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির রানার্সআপ দলের সদস্য হিসেবে ছিলেন আজিজুর রহমান শান্ত, নাঈমা সুলতানা ও স্বাগত মন্ডল অর্ঘ্য।
এই বিষয়ে বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির বর্তমান সভাপতি সাজিদ রহমান শুভ বলেন, আমি গর্বিতভাবে বলতে পারি যে, আমাদের সংগঠন এই অঞ্চলে বরাবরই শীর্ষস্থান ধরে রেখেছে। বিতর্কচর্চার মাধ্যমে আমরা কেবল যুক্তিবাদী ও সমালোচনামূলক চিন্তাশক্তি গড়ে তুলছি না, বরং জাতীয় পর্যায়ে আমাদের মেধা ও প্রতিভার ছাপ রাখতে সক্ষম হচ্ছি। আমাদের লক্ষ্য, বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটিকে শুধুমাত্র  আঞ্চলিক বা জাতীয় নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত করা।
এছাড়াও বশেমুরবিপ্রবি  সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন হোসেন, প্রথমেই টিমের অর্জনের জন্য, সবাইকে অভিনন্দন জানান। তাছাড়া-ও তিনি বিশ্বাস করেন, ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয় কে ইতিবাচক পরিবর্তনে অংশীজন এবং মননে সুকুমার বৃত্তি ও কন্ঠে তোলো মেধার ঝংকার অটুট রাখায় অঙ্গীকারবদ্ধ এবং সর্বদা বিশ্ববিদ্যালয় কে ইতিবাচক প্রতিনিধিত্ব করার আহ্বান জানান।
সানশাইন/নিলয়/শামি

প্রকাশিত: January 30, 2025 | সময়: 10:07 pm | Daily Sunshine