সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় চার জনের জেল

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে রাজশাহীর পুঠিয়ায় ফের অভিযান চালাল উপজেলা প্রশাসন। শুক্রবার ধোকড়াকুল, আটভাগ ও বাঁশবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি অর্থদণ্ডও করা হয়েছে।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নেতৃত্বে শুক্রবার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় মাদক বিক্রেতা ও সেবনকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় মাদকের বিস্তার রোধে তৎপরতা চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন, বাঁশবাড়িয়া গ্রামের রাজু আহমেদের ছেলে ইমন ও হাবিবুর রহমানের ছেলে তুহিন, আটভাগ গ্রামের আলী হোসেনের ছেলে জুয়েল রহমান এবং ধোকড়াকুল গ্রামের লায়েবের ছেলে রাজু ইসলাম।
আটক চার জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের অর্থদণ্ডও করা হয়েছে; এর মধ্যে একজনকে ১০ হাজার টাকা এবং অন্যদের নির্ধারিত অঙ্কে অর্থদণ্ড দেওয়া হয়।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, ‘যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।


প্রকাশিত: September 13, 2026 | সময়: 5:14 am | সুমন শেখ