নতুন বাংলাদেশ গড়তে ৩১ দফার কোন বিকল্প নেই -জুলফার নাঈম মোস্তফা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাষ্ট্র মেরামতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দিয়েছে তা বাস্তবায়ন করতে হবে। তাহলে বাংলাদেশের মানুষের মুক্তি হবে। নতুন বাংলাদেশ গড়তে ৩১ দফার কোন বিকল্প নেই।

 

বুধবার (২৯জানুয়ারি) বিকেল ৪ টা ২০ মিনিটে পুঠিয়া থানাধীন বানেশ্বর ইউনিয়নের শিবপুর বাজারে আখ সেন্টার মাঠে শিবপুর হাট ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গাজীউর রহমান সরদারের সভাপতিত্বে ও বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিজান আব্দুল্লাহ’র সঞ্চালনায় বিএনপির এক আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জুলফার নাঈম মোস্তফা।

 

এ সময় তিনি আরও বলেন, পুঠিয়া-দুর্গাপুরের লোকজন আমার বাবা সাবেক এমপি মরহুম নাদিম মোস্তফাকে খুব ভালোবাসতো তার ফল হিসাবে আপনাদের কাছে তিনি উন্নয়নের রূপকার ছিলেন। তাই তার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি সব সময় আপনাদের পাশে থেকে চেষ্টা করে যাবো। পুঠিয়ার বানেশ্বরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ নাজমুল হুদা বাবু, বানেশ্বর বনিক সমিতির আহবায়ক মতিউর রহমান, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পোলান সরদার, ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাফিজুর রহমান, তপন দাস, মাহাতাব মাস্টার।

সানশাইন/মেহেদী/রাজন


প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫ | সময়: ৮:৪৭ পূর্বাহ্ণ | Daily Sunshine