সর্বশেষ সংবাদ :

নওগাঁয় যুব ও উদ্যোক্তা সমাবেশ

স্টাফ রিপোর্টার, নওগাঁ: ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যে নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নওগাঁয় যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এই যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
সদর উপজেলা নিবার্হী অফিসার ইবনুল আবেদীনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক এইচ ইরফান উদ্দিন আহমেদ, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাবেদ ইকবাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইসরাত জাহান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী তানজীম বিন বারী, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষনপ্রাপ্ত যুব উদ্যোক্তা আলী মর্তূজা, নাজনীন আকতার, শাবানা ইয়াসমিন, বিআরডিবি’র উদ্যোক্তা রঞ্জন কুমার মন্ডল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোক্তা তাসলিমা ও হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধি এনজিও কর্মী নওশীন নিশা শান্তা বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সমাবেশে ৮টি দপ্তরের ২৬জন তাদের উদ্যোক্তার উদ্ভাবিত ও উৎপাদিত পণ্য সামগ্রী প্রদর্শন করেন।


প্রকাশিত: January 30, 2025 | সময়: 7:17 am | সুমন শেখ