বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: সারাদেশে রেলওয়ের রানিং স্টাফদের চলমান কর্মবিরতির কারনে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে একটি যাত্রীবাহী ও একটি ভারতীয় মালবাহী ট্রেন আটক পড়েছে। মঙ্গলবার রহনপুর রেলস্টেশন সরেজমিনে পরিদর্শন করে এ তথ্য পাওয়া গেছে। স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটিকে অলস দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এছাড়া, স্টেশনে ভারত থেকে আমদানি করা একটি পন্যবাহী ট্রেন ঠাঁই দাঁড়িয়ে আছে। মধ্যরাতে ট্রেন বন্ধের খবর অনেকের জানা না থাকায় ভোরে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন ধরতে এসে অনেকেই ফিরে যান।
এ বিষয়ে স্টেশনমাস্টার মামুনুর রশীদ জানান, ট্রেন চলাচল বন্ধের বিষয়টি আমরা যাত্রীদের মাইকিংয়ের মাধ্যমে অবহিত করছি।
এছাড়া, যে সকল যাত্রী মঙ্গলবার অগ্রীম টিকেট কেটেছিল তাদের অর্থ ফেরত দেয়া হয়েছে। রহনপুর রেলস্টেশন থেকে প্রতিদিন ৫টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে থাকে।