, , ।
ইমাম হোসেন, ডিজিটাল:
রাজশাহীর পুঠিয়া উপজেলার আয়োজনে আমার দৃষ্টিতে, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় পুঠিয়া উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম নূর হোসেন নির্ঝর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, কৃষি কর্মকর্তা স্মৃতিরানী সরকার, এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পুঠিয়া উপজেলা ছাত্র প্রতিনিধির মধ্যে হতে উপস্থিত ছিলেন, রিকো মন্ডল, তানভির আহমেদ আবির, শাফিন ইসলাম, ইয়াসির আরাফাত প্রিন্স, মেহেদী হাসান বাবু, হুমায়ুন আহমেদ ছাড়াও আরো অনেকে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম নূর হোসেন নির্ঝর বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশকে এগিয়ে নিয়ে যেতে তরুণদের বুদ্ধিমাত্তার কোন অবকাশ নেই। তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে এবং মানুষের প্রতি মানুষ সহানুভবতা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। সকল তরুণদের জন্যেই আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।