বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নে ২নং নামাজগ্রাম ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নামাজগ্রাম ও বানেশ্বর ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নামাজগ্রাম ক্লাব মাঠে ২নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি আলিমুলের সভাপতিত্বে এবং শাহা আলমগীর হোসেন আলম মেম্বারের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী সরকার এবং সদস্য সচিব আব্দুল মজিদ।
আরও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা ও বানেশ্বর ইউনিয়ন বিএনপি নেতা রফিক হাজী, রুপস সরকার, তুষার সরকার, আজিজ মেম্বার, শাহাজামাল সাবু, নামাজগ্রাম ও বানেশ্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সহসভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলীসহ নবগঠিত কমিটির সদস্যবৃন্দ এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
সানশাইন/রাজন