সর্বশেষ সংবাদ :

বাগমারায় সরকারী কর্মকর্তাদের সাথে আইন ও সালিশ কেন্দ্রের কর্মকর্তাদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, বাগমারা: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে রাজশাহীর বাগমারা উপজেলার সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী জেলার আইন ও সালিশ কেন্দ্রের কর্মকর্তারা। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাগমারা উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ উপলক্ষে বিষোধ আলোচনা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলার আইন ও সালিশ কেন্দ্রের সমন্বয়ক হাবিসুল হাসান পল্লবের পরিচালনায় অনুষ্ঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় অংশ গ্রহন করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ণ কর্মকর্তা সালেহ উদ্দীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ও প্রথম আলোর সাংবাদিক মামুনুর রশীদ মামুন, আইন ও সালিম কেন্দ্রের সিএসি সদস্য রেশমী আক্তার প্রমুখ। অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: January 9, 2025 | সময়: 7:36 am | সুমন শেখ