সর্বশেষ সংবাদ :

বাগমারায় ব্র্যাক অফিসে দুধর্ষ চুরি, লক্ষাধিক টাকা লুট

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ ব্র্যাক অফিসে জানালার গিরিল কেটে দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরের দল অফিসের নাইটগাডের ঘরে সিটকি লাগিয়ে ঘন্টাব্যাপী অফিসের বিভিন্ন রুমের তালা ভেঙ্গে লক্ষাধিক টাকা নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দিবাগত গভীল রাতে। তবে অফিসের চুরির বিষয়ে কথা বলতে রাজী হননি শাখা ব্যবস্থাপক গোরাঙ্গ কুমার।
নাম জানাতে অনিচ্ছুক ব্র্যাক অফিসের এক কর্মচারী জানান, প্রতি দিনের মত বৃহস্প্রতিবার সন্ধ্যায় অফিসের কাজকর্ম শেরে নাইটগাড ব্যতিত অফিস বন্ধ করে সবাই চলে যান। সকালে নাইটগাড তার ঘর থেকে বাহিরে যাওয়ার সময় দরজা খুলতে গেলে দরজা বন্ধ পান। দরজা খুলতে না পেরে তিনি বিষয় অফিসের কর্মকর্তাদের জানান। শুক্রবার সকালে কর্মকর্তারা অফিসে এসে চুরির বিষয়টি জানতে পারেন এবং নাইটগাডকে তার রুম থেকে বাহির করে নিয়ে আসেন।
চোরের দল যেভাবে ব্র্যাক অফিসের প্রাচীর টপকিয়ে ভীতরে প্রবেশ করেন এবং জানালার গ্রীল কেটে চুরি সংগঠিত করেছে তা অত্যান্ত রহস্যজনক বলে অনেকেই মনে করেছেন। অফিসের ভিতরে চারটি মটরসাইকেল ও একাধিক কম্পিউটার থাকলেও সে গুলোতে হাত দেয়নি চোরের দল। তারা অফিসের হিসাবরক্ষকের ঘরের চারটি তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে টাকা রাখার ভোল্ট ভেঙ্গে টাকা নিয়ে গেছে। কত টাকা নিয়ে গেছে, সে ব্যাপারে কোন কথা বলতে চাননি শাখা ব্যবস্থাপক গোরাঙ্গ কুমার।
জানতে চাইলে শাখা ব্যবস্থাপক গোরাঙ্গ কুমার বলেন, আমি আমার উবর্ধতন কর্মকর্তাদের সাথে কথা না বলে কোন তথ্য দিতে পারবো না। তবে সংবাদটি প্রকাশ না করার জন্য সাংবাদিককে বার বার আহবান জানিয়েছেন। ব্র্যাক অফিসে এমন চুরির ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন অন্যান্য এনজিও’র কর্মকর্তা, কর্মচারীরা। অনেকেই নিরাপত্তার আশংকা করছেন।
এলাকার সচেতন মানুষ মনে করেন, বাংলাদেশের সর্বোচ্চ অর্থ লেনদেনের এনজিও হচ্ছে ব্র্যাক। এমন বড় প্রতিষ্ঠানে কেনই বা সিসি ক্যামারার ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। অফিসের নিরাপত্তা ও তদরকি করার জন্য সিসি ক্যামারা একান্ত প্রয়োজন বলে মনে করেন তারা।
বাগমারার ভবানীগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক গোরাঙ্গ কুমার চুরির বিষয়ে তথ্য না দেয়ায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি। ছুটির দিন হওয়ায় অন্যান্য কর্মকর্তাদের না পাওয়া বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এই সংবাদ লেখা পর্যন্ত শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তারা থানায় অবস্থান করছেন বলে জানা গেছে।


প্রকাশিত: January 4, 2025 | সময়: 7:12 am | সুমন শেখ