বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: দএসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জয়পুরহাটে দতারুণ্যের উৎসব ২০২৫’ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর নেতৃত্বে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় অন্যদের মধ্যে-অতিরিক্ত ডেপুটি কমিশনার (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, সিভিল সার্জন ডা. রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জয়পুরহাটে ৫১ দিনব্যাপী আয়োজিত তারুণ্যের উৎসবে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাড়ি সহ দেশীয় সকল খেলাধূলা, চিত্রাঙ্কন, বিতর্ক, কুইজ ও সংগীত ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা এবং বই, চারু ও কারুশিল্প মেলা, নাটক, সেমিনার ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।