, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ বিভিন্ন স্থানে নানা কর্মসুচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কর্মসুচির মধ্যেছিল ৩১ বার তোপধ্বনি এবং শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন এবং রক্তদান কর্মসূচি ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে চারু ও কারুপণ্যের মেলা।
পবা: সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন। এসময় তিনি নিজে রক্ত দিয়ে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন।
এরআগে প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি এবং শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে আমরা দিবসের কর্মসূচি শুরু করেছি। দ্বিতীয় পর্যায়ে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন এবং রক্তদান কর্মসূচির মাধ্যমে দিনটির সকল আনুষ্ঠানিকতা শুরু করলাম। মুক্তিযুদ্ধের সময়ে এদেশের বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য, দেশের মানুষের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। আমাদের সে সুযোগ হয়নি। বাংলাদেশে প্রতি বছর অনেকে রক্ত না পেয়ে মারা যাচ্ছে। আমাদের প্রত্যাশা কেউ যেন রক্ত না পেয়ে মারা না যায়। সেই লক্ষ্য বাস্তবায়নে রক্তদান কর্মসূচির মত প্রোগ্রাম এর সংযোজন। আমাদের প্রত্যাশা মানবসেবায় উদ্বুদ্ধ রক্তদানে সমর্থ সকলে এর মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত হবে।
তিনি আরও বলেন, ‘মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে চারু ও কারুপণ্যের মেলার আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খাদিজা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মমিনুল ইসলাম, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের মার্কেটিং ইনচার্জ রেজাউল ইসলাম।
বাগমারা: অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিমনার (ভুমি) নাহিদ হোসেন, বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, রফিকুল ইসলাম, রেজাউল করিম রুবল, সামসুল ইসলাম মাস্টার, আব্দুস সালাম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার সিংহ, মোবারক হোসেন, উপজেলা কৃুষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাফিউল্লাহ নেওয়াজ, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবীব, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারন সম্পাদক হেলাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
নাচোল: উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদো প্রতি শ্রদ্ধা জানিয়ে বীরমুক্তিযোদ্ধা সাদিকুল ইসলাম ও হুমায়ন কবির, ওসি মনিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখা, বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ চত্বরে এক মিনিট নীরবতা পালন, জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় এসিল্যান্ড সবুজ হাসান, ওসি মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও জাকারিয়া আল মেহরাবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ইভেন্টের চিত্র অঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে কর্মসুচি শেষ হয়।
নিয়ামতপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঃ নিয়ামতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পন করা হয়। এরপর সকাল ৯টায় উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলীর সভাপতিত্বে ও নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান, নূরুন নবী নুহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সামাদ সোনারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বেলা ৩টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শামীম রেজা চৌধুরী, হাজিনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম ভিপি, বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ইমরান হোসেন, বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহমান, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুর রহমান মঞ্জু, যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ সবুজ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম প্রমূখ
বড়াইগ্রাম: উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত বিজয় মেলা ও মুক্তিযোদ্ধা সম্বর্ধনা অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, ওসি সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আলী আকবর, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, মুক্তিযোদ্ধা বয়েত রেজা ও আবুল খায়ের বক্তব্য রাখেন।
অপরদিকে, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বড়াইগ্রাম পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের (যুগান্তর) সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (ইত্তেফাক), যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী (মানবকন্ঠ), দপ্তর সম্পাদক সোহেল রানা (ভোরের ডাক), প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা (নয়াদিগন্ত), সাহিত্য সম্পাদক বোরহান উদ্দিন বুলবুল (আমার সংবাদ), ধর্ম বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন (সংগ্রাম), পাঠাগার সম্পাদক মো. আসমত উল্লাহ (জনবাণী) ও কার্য্যনির্বাহী সদস্য রাজন (এশিয়া বাণী) বক্তব্য রাখেন।
জয়পুরহাট: মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ও পৌরসভার সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে শহরের ধানমন্ডিস্থ পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের ইসলামীর আমির ডা. ফজলুর রহমান সাঈদ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উপহার প্রধান শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর: মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার রহনপুর এ বি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে চূড়ান্ত খেলায় ভোলাহাট থানা শাখা নাচোল থানা শাখা কে ২৩ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন নাচোল শাখার শাহিন। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি মুক্তারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা জামাতের সহকারী সেক্রেটারি ডঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা জামাতের সভাপতি ইমামুল হুদা।
পত্নীতলা: সকাল ৯ টায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার আলিমজ্জামান মিলন ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে দিনের কার্যক্রম আরম্ভ করেন এবং পত্নীতলা থানা পুলিশ, আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের কুচকাওয়াজ প্রদর্শন শেষে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন ও মেলার স্টল পরিদর্শন করেন। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি, বেসরকারি এতিখনায় উন্নতমানের খাবার পরিবেশন এবং মসজিদে দোয়া, গির্জা ও মন্দিরে প্রার্থনা করা হয়।
রাণীনগর: এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন- উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, রাণীনগর থানা পুলিশ, সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। বেলা ১২টার দিকে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
গোদাগাড়ী: দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় গোদাগাড়ী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। এসময় উপস্থিত শামসুল ইসলাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মো.রুহুল আমিন মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল, মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক চৌধুরী,জামায়াতে ইসলামীর জেলা আমির প্রফেসর আব্দুল খালেক, উপজেলা আমীর নোৃমায়ন মাস্টার,পৌর আমির আনোয়ারুল ইসলাম উপজেলা সেক্রেটারি হাফিজুর রহমান প্রমূখ।
এদিকে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সংবর্ধনা প্রদান। বিভিন্ন আয়োজনের মাধ্যে আরো ছিল বিজয় মেলা, চারু, কারু, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের আয়োজন, শিশু কিশোরদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র অংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেলে প্রতি ফুটবল ম্যচ অনুষ্ঠিত হয়।
রুয়েট: রুয়েট প্রশাসনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক।
দুপুরে শারীরিক শিক্ষা কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক । অনুষ্ঠানে ছাত্রকল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহেদুল ইসলামে সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. এমদাদুল হক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. এস, এম, রাসেল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মেদ চৌধুরী প্রমুখ।
দুর্গাপুর: এদিন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর-মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় মেলার আয়োজন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। পৃথক অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান ও একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, প্রাণীসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, মৎস্য অফিসার আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মাসুুক-ই-মোহাম্মদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার নুরে শেফা, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার বাবুল হক, সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ ও আনসার ভিডিপি অফিসার সেলিনা পারভীন।
কুড়িগ্রাম: এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান, বীর প্রতীক আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন, সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মুর্শেদ, জেলা পরিষদের নির্বাহী মো: ফিরুজুল ইসলাম, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।
এছাড়া দিনব্যাপী বিজয়মেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেও সুস্বাস্থ্য, জাতির জন্য শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। অপরদিকে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও শিশু পরিবারসমূহে উন্নতমানের খাবার পরিবেশন হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
আত্রাই: উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে মোঃ কামরুল হাসান সাগর ও সুমাইয়া শরীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সিনথিয়া হোসেন, আত্রাই থানার (ওসি) শাহাবুদ্দিন,উপজেলা সমাজসেবক কর্মকর্তা সোহেল রানা, এসময় আত্রাই উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতী ইসলামী আমীর ও ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এসএস রেজাউল ইসলাম রেজু,সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর প্রমুখ।