সর্বশেষ সংবাদ :

নওহাটা খাদ্য গুদাম পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: নওহাটা খাদ্য গুদাম পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (এনডিসি)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নওহাটা বাজারে অবস্থিত খাদ্য গুদাম পরিদর্শন করেছেন তিনি। এসময় তিনি খাদ্য গুদামের বস্তার সঠিক মাপ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো সোহরাব হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক, নওহাটা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সিকদার।


প্রকাশিত: December 18, 2024 | সময়: 5:11 am | সুমন শেখ