সম্পাদক বকুলের মৃত্যুতে সানশাইন পরিবারের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: দৈনিক সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ই ডিসেম্বর) সন্ধ্যায় সানশাইন পত্রিকা অফিস কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হাফেজ মোকলেসুর রহমানের দোয়া পরিচালনায় উপস্থিত ছিলেন মরহুম তসিকুল ইসলাম বকুলের দুই ছেলে সরাফাতুল ইসলাম ও শরিফ উল ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন দৈনিক সানশাইন পত্রিকার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক নূরুল হক, বার্তা সম্পাদক ইলিয়াস আরাফাত, সিনিয়র রির্পোটার দুলাল মাহবুব, রির্পোটার জিয়াউল কবির, সিনিয়র ফটোগ্রাফার আজাহার উদ্দিন, ফটোগ্রাফার সামাদ খান, ফটোগ্রাফার শামসুজ্জোহা ইতি, কম্পিউটার ইনচার্জ সুমন শেখ, কম্পিউটার অপারেটর জাবেদ হোসেন, কম্পিউটার অপারেটর কবির হোসেন নয়ন, সম্পাদনা সহকারী নাঈম হোসেন, বিজ্ঞাপন ম্যানেজার রনি সরকার, ইসরাফিল হোসেন, হালিমা বেগম, সার্কুলেশন ম্যানেজার লিটন হোসেন।
উপস্থিত ছিলেন দৈনিক উত্তরা প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক শাহজাদা মিলন, বার্তা সম্পাদক আমিনুল ইসলাম, রির্পোটার সবুজ ইসলাম, কম্পিউটার অপারেটর জাকারিয়া ইসলাম, সফটওয়্যার মারুফ প্রমুখ।
উল্লেখ্য, দৈনিক সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম গত মঙ্গলবার (৩ ই ডিসেম্বর) সকাল সকাল ৮টার দিকে রাজশাহী মহানগরীর মেহেরচন্ডি এলাকায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
এর আগে রবিবার দিবাগত রাতে রাজধানী ঢাকার ইসিবি চত্বর এলাকায় তার ছোট ছেলে শরিফ উল ইসলামের বাড়িতে এশার নামাজ শেষ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অন্য সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ইস্ট-ওয়স্ট হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার সিটিস্ক্যান করা হয়। চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে ম্যাসিভ রক্তক্ষরণ হয়েছে। কোনভাবেই কোন কিছু করা সম্ভব নয় বলে চিকিৎসকরা পরিবারকে জানিয়ে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেন। সোমবার দিবাগত রাতে তসিকুল ইসলাম বকুলকে ঢাকা থেকে এ্যাম্বুলেন্সযোগ ঢাকা থেকে রাজশাহী নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তসিকুল ইসলাম বকুলের পিতার নাম মাজহারুল ইসলাম ও মাতার নাম উম্মেল খায়ের। তার দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার মিস্ত্রি পাড়ায়। স্কুল ও কলেজ জীবন চাঁপাইনবাবগঞ্জ কাটলেও তিনি অনার্স ও মাস্টার্স শেষ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। তিনি চারুকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। ছোট থেকেই লেখালেখির প্রতি ঝোক ছিলো তসিকুল ইসলাম বকুলের। লেখপড়ার পাঠ চুকিয়ে তিনি সাংবাদিকতায় মনোনিবেশ করেন। বাংলাদেশ বেতার রাজশাহীর নিউজ বিভাগে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন। একাধারে তিনি দৈনিক বার্তা, দৈনিক সোনালী সংবাদেও কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক সানশাইনে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য ছিলেন। ডেইলি নিউ নেশন, ইউএনবি’র চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন তিনি। আরোও বেশকিছু সংবাদ মাধ্যমে কাজ করেছেন। এসবের পাশাপাশি তিনি রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার দুই ছেলে সরাফাতুল ইসলাম ও শরিফ উল ইসলাম, স্ত্রী শরিফা ইয়াসমিন, দুই নাতনি মরিয়াম আয়াত ও মরিয়াম আমায়াসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী আছেন। মঙ্গলবার বাদ যোহর মেহেরচন্ডী মধ্যপাড়া কেন্দ্রিয় জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে চকপাড়া গোরস্থানে দাফন করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগরিফাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।


প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪ | সময়: ৭:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ