বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটে সিন্ডিকেট ও কারসাজির মাধ্যমে আলু,পেঁয়াজ, সয়াবিন তেল ইত্যাদি সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে দূর্নীতিবাজ মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা কনজুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব এর উদ্যোগে সকালে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেট সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় ক্যাব- জয়পুরহাট জেলা কমিটির সভাপতি আব্দুস সামাদ সরদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন পারভেজ ও প্রচার সম্পাদক গোলাম রব্বানী বক্তব্য রাখেন।
বক্তারা ব্যবসায়ীদের সকল ধরনের কারসাজি ও সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য দ্রুত সহনীয় ও বাজার স্থিতিশীল পর্যায়ে আনার জন্য জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধন শেষে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর এ সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সানশাইন / শামি