রাণীনগরে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা খাদ্য বিভাগ খাদ্যগুদাম প্রঙ্গনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে ফিতা কেটে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন।
এ সময় ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা ওবায়দুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারানা আফরীন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক খাঁন প্রমুখ।
উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি আমন মৌসুমে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ উপজেলার ৩৩ জন মিলারদের নিকট থেকে ৪৭ টাকা কেজি দরে ৭৮৮ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আর সরাসরি কৃষকদের নিকট থেকে ৩৩ টাকা কেজি দরে ১২৯৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪ | সময়: ৬:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ