সর্বশেষ সংবাদ :

রাজশাহীর বিভিন্ন উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজশাহীর বিভিন্ন উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। রবিবার সকালে উপজেলাগুলোর হলরুমে বিশেষ আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়।
বড়াইগ্রাম: আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল আজিজ। ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুর এ আলম সিদ্দিকী, কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক, বিআরডিবি’র চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বিএনপি নেতা ইকবাল হোসেন রাজু ও মহুয়া নূর কচি, মুক্তিযোদ্ধা আবুল খায়ের ও মৎস্যচাষি আব্দুল কুদ্দুস মজুমদার বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
ঈশ্বরদী: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি আক্তার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপু এবং আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আফজাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ আকলিমা খাতুন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ রাজিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মমিন, পৌরসভার সচিব মোঃ জহুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যচাষীদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।” তিনি মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষীদের স্বাবলম্বী করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জয়পুরহাট: উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মৎস্য উৎপাদনে জয়পুরহাটের অগ্রগতি আশাব্যঞ্জক। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মৎস্যচাষিদের প্রশিক্ষণ এবং সরকারি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
মৎস্যপক্ষ উপলক্ষে জেলায় মাছের পোনা অবমুক্তকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সফল মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
গোমস্তাপুর: উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ মাছ অবমুক্ত করে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমার সভাপতিত্বে অনুষ্ঠিত আরোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। অতিথির মধ্যে বক্তব্য দেন সহকারী মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন, সাংবাদিক আতিকুল ইসলাম আজম,মৎস্য চাষী কুরবান আলি। আলোচনা শেষে মৎস্য চাষে উপজেলায় অনন্য অবদানের জন্য গুলসা ও টেংরা মাছে চাষে সোনার বাংলা এগো ফার্মের স্বতাধিকারি মোহাম্মদ আলি, কার্প জাতীয় মাছের পোনা উৎপাদনের জন্য সোহেল আলী ও কার্প জাতীয় মাছের উৎপাদনের জন্য আবু সাইদকে স্মারক তুলে দেন অতিথিরা।
টাঙ্গাইল: উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী ।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার মৎস্য চাষের অপার সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান ও মৎস্যচাষি ইলিয়াস হোসেন পলাশ প্রমুখ। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলীসহ ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক, মৎস্যচাষি, উদ্যোক্তা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাপাহার: আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য অফিসার শামীম রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, বিআরডিবি অফিসার আলমগীর হোসেন, থানার ইন্সপেক্টর (তদন্ত) এসএম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি মাহমুদুল হাসান এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল আকতার প্রমুখ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।
নাচোল: উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিয়া, উপজেলা সমবায় অফিসার আব্দুল মান্নান আকন্দ ও পৌর জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস। আলোচনা শেষে সফল উদ্যোক্তা সেলিম রেজা, সফল মৎস্য চাষী রফিকুল ইসলাম, সফল মৎস্য প্রতিষ্ঠান তরিকুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস জানান, ১৭আগস্ট মৎস্য সম্পাদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময়সভা ও জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন। ১৮আগস্ট স্কুল কলেজের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগীতা ও জাতীয় মৎস্য পক্ষ-২৬ এর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কুড়িগ্রাম: মাছের পোনা অবমুক্তকরণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইসমত আরা প্রমুখ। এছাড়া এ সময় শিক্ষার্থী, মৎস্যজীবী ও মৎস্য উদ্যোক্তারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে। পরে মৎস্য খাতে অবদান রাখা মৎস্যজীবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাগাতিপাড়া: উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, চায়না দুয়ারী জালের বিক্রি ও ব্যবহার থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ জাল ব্যবহার করে যাতে অবাধে মাছ নিধন করা না হয়, সে বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে মানুষের আমিষের চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. নেকবার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির এ কে এম আফজাল হোসেন, উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম তপু, জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজানুল হক, সমবায় কর্মকর্তা ইবনে জামান মোহাম্মদ ফয়জুল কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান, কৃষি কর্মকর্তা ড. ভবসিন্দু রায়, যুব কর্মকর্তা মো. আব্দুস সবুর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তারিক আজিজ এবং মৎস্য চাষি মো. উজাইর।
অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষিদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে উপজেলা চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
জয়পুরহাট: অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন।
এর পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যেদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল ইসলাম,জেলা সিভিল সার্জন ডা.আল মামুন, ৪০০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে জেলার ৬জন সফল মৎস্য চাষি ও খামারির মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে জাতীয় মৎস্য পক্ষের ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শিত হয়।
পাঁচবিবি: উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ। সভা শেষে সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও বর্ণাঢ্য রেলি করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সম্পাদক আঃ হান্নান চৌধুরী, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম ও সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার সহ অনেকেই।
শাহজাদপুর: শাহজাদপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে শাহজাদপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৎস্য বিভাগের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, মৎস্যজীবী এবং স্থানীয় সুধীসমাজ অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ ইলোরা ইয়াসমিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় অফিসার রবিউল রানা, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ এমদাদুল হক নওশাদ এবং সমাজসেবা অধিদপ্তর অফিসার মোঃ মকবুল হোসেন। আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদকে দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে অবৈধ জাল ব্যবহার, বিষ প্রয়োগ করে মাছ শিকার এবং অবৈধ ট্রলিং জালের ব্যবহারসহ সকল প্রকার বেআইনি কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
পরিশেষে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি এবং সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ, টেকসই আহরণ এবং অবৈধ মৎস্য শিকার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।
নলডাঙ্গা: নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে বারনই নদীতে মাছের পোনা অবমুক্ত করণের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সফল তিন জন মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নলডাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ ও নাটোর-২ আসনের সাংসদ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নলডাঙ্গা উপজেলার হালতি সহ বিভিন্ন বিলে পোনা মাছ নিধন বন্ধ করতে হবে এবং নিষিদ্ধ নানা ধরনের চায়না জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। তিনি আরো বলেন, নলডাঙ্গার বারনই নদীতে কাঠা দিয়ে দখলদার বাহিনীর কৃত্রিম অভয়াশ্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, সিনিয়র সহসভাপতি আবু জাফর মাষ্টার, সেক্রেটারী জাকির হোসেন, সমাজ সেবক আলহাজ্ব ইয়াচিন উর রহমান, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার প্রতিনিধি এম জহুরুল ইসলাম প্রমূখ।
সিংড়া: উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করে মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। পরবর্তীতে উপজেলা প্রশাসনিক হলরুমে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেনের সঞ্চালনায় ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, “মৎস্য সম্পদ আমাদের প্রোটিনের চাহিদা মেটানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখছে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বাড়াতে পারলে সিংড়া উপজেলাকে মৎস্য সম্পদে আরও স্বাবলম্বী করা সম্ভব।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশফিকুর ইসলাম। আলোচনা সভা শেষে উপজেলার ৩ জন সফল মৎস্য চাষীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। কর্মসূচিতে স্থানীয় মৎস্য চাষী, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিয়ামতপুর: নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিস তরিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিতা রানী পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা পারভেজ আনোয়ার সহ বিভিন্ন এলাকার মৎস্যজীবী ও মৎস্যচাষিরা। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি আমাদের প্রাকৃতিক জলাশয়গুলো রক্ষায় মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। দেশীয় মাছের বিলুপ্তি রোধে আমাদের আরও সচেতন হতে হবে এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।
গোদাগাড়ী: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওহেদুজ্জামান,কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ,প্রাণিসম্পদ কর্মকর্তা শায়লা শারমিন, গোদাগাড়ী মডেল থানার অফিসার্স ইনচার্জ সুজন মিয়া, রাজশাহী শিক্ষক ফোরামের সভাপতি ড, ওবায়দুল্লাহ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিমুশসান উজ্জ্বল, এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানসহ স্থানীয় সাংবাদিক এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে অন্যতম অবস্থানে রয়েছে। দেশে মৎস্য চাষে ব্যাপক অগ্রগতি হয়েছে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত মাছ বিদেশেও রপ্তানি করা হচ্ছে। দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও টেকসই মৎস্যচাষ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, দেশের জলাভূমিগুলো উন্মুক্ত করে দেশীয় মাছের বিস্তার ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় মাছ রক্ষায় ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ জাল পুরোপুরি বন্ধ করার পাশাপাশি এর ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছ চাষে উদ্বুদ্ধকরণ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
কালাই: অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহামেদ। উপজেলার (সিও) এসএম শওকত এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা জনস্বার্থে প্রকৌশলী কর্মকর্তা আলামীন হোসেন, সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ তিনজন মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদের প্রাঙ্গণে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আত্রাই: উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করা হয়। পরবর্তীতে সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অভয়াশ্রম সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান। তিনি বলেন, আত্রাই উপজেলায় মৎস্য সম্পদ সম্প্রসারণে আমরা মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আধুনিক চাষ পদ্ধতি গ্রহণের মাধ্যমে স্থানীয় মৎস্য চাষীরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে পারেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় অর্থনীতিতে এবং আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অপরিসীম। বিষমুক্ত ও নিরাপদ মাছ উৎপাদনে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আত্রাই নদী ও স্থানীয় জলাশয়গুলোর প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং কারেন্ট ও চায়না দুয়ারি জালের অবৈধ ব্যবহার রোধে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, মৎস্যজীবী, চাষী এবং গণমাধ্যমকর্মী প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে বিশেষ মৎস্য পুরস্কার তুলে দেওয়া হয়।
বদলগাছী: উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ-উল-হক। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু, মৎস্য চাষী রাসেল হোসেন ও সোহেল রানা। এমপি ফজলে হুদা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মৎস্য খাত। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, সরকারি খাস পুকুরগুলো প্রভাবশালীরা লিজ নিয়ে মাছ চাষ করায় প্রকৃত মৎস্যজীবীরা তাদের পেশা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রকৃত মৎস্যজীবীদের পেশা টিকিয়ে রাখতে আগামী বছর থেকে সরকারি খাস পুকুরগুলো তাদের হাতে লিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। দেশীয় মাছের প্রজাতি রক্ষায় কারেন্ট জালসহ অন্যান্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান প্রমূখ। পরিশেষে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


প্রকাশিত: August 17, 2026 | সময়: 5:08 am | সুমন শেখ