নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইউএনওকে সংবর্ধনা প্রদান

নিয়ামতপুর প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদকে বিদায় জনিত সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি আহমেদ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ।

এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, অর্থ সম্পাদক জামাল হোসেন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য সাগর দাস,মোঃ আল মাহমুদ, আলমগীর মন্ডল প্রমুখ।

সানশাইন/শামি


প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪ | সময়: ৩:৪৭ অপরাহ্ণ | Daily Sunshine