সারদা পুলিশ একাডেমীতে ৪০তম এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

স্টাফ রিপোর্টার,চারঘাট:
৪০তম ক্যাডেট (শিক্ষানবিশ) এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ১৮ নভেম্বর পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং-২), মোছা. শেহেলা পারভীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরে জানানো হবে।

জানা যায়, সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ২৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। অনিবার্য কারণবশত প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানটি ¯’গিত করা হলো। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরে জানানো হবে। এর আগে ২০ অক্টোবর একইভাবে ৪০তম বিসিএস এএসপি প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করেছিল পুলিশ একাডেমি প্রশাসন।

এ দিকে গত ২১ অক্টোবর ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণরত ২৫২ জনকে এবং ও ৪ নভেম্বর একই ব্যাচের আরও ৫৮ জনকে বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। সর্বশেষ গত ১৮ নভেম্বর আরও ৩ জন এসআইকে অব্যাহতি দেয়া হয়। সব মিলিয়ে এ ব্যাচের ৩১৩ জন প্রশিক্ষণার্থী এসআইকে বরখাস্ত করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ একাডেমীর পুলিশ সুপার প্রশাসন তারিক বিন রশিদ বলেন, আগামী ২৬ নভেম্বর ৪০তম কাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে পুলিশ হেডকোয়ার্টারস থেকে অনিবার্য কারণবশত অনুষ্ঠানটি স্থগিত করেছে। পরবর্র্তীতে কুচকাওয়াজ অনুষ্ঠানের সময়সুচি জানানো হবে।

সানশাইন / শামি


প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪ | সময়: ৪:৪৪ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর