সর্বশেষ সংবাদ :

নওগাঁয় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখার সভাপতি অমিত কুমারকে গ্রেপ্তার কেরেছে পুলিশ। সোমবার দুপুরের উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সাহাগোলা এলাকায় বলে জানা গেছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন, গ্রেপ্তার অমিত কুমারের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে। মামলাটি বিস্ফোরক আইনের। সেই মামলার প্রেক্ষিতে সোমবার সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।


প্রকাশিত: March 4, 2025 | সময়: 7:38 am | সুমন শেখ