, , ।
স্টাফ রির্পোটার:
রাজশাহীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের আল জামিয়া আল আরাবিয়া বালিকা মাদ্রাসায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে একটি ছাগল মাদ্রাসার শিক্ষার্থীদের উপহার দেন রাজশাহী বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মহসিন হোসেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নজরুল হুদা। রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি ও পবা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশার সঞ্চালনায় এইসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য আরিফুর শেখ বনি,রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজান, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিব হোসেন, মহানগর বিএনপির সাবেক সদস্য জসিম উদ্দিন, রাজপাড়া থানা বিএনপির সহ সভাপতি মুন্না, বিএনপি নেতা শাহীন, জিয়া, কাজল প্রমুখ।
রাজশাহী বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মহসিন হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের বাকস্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এই সংগ্রামে আপসহীনতা দেখিয়েছেন। সে কারণে তিনি দলের ঊর্ধ্বে ওঠে জাতির অভিভাবক হিসেবে আর্বিভূত হয়েছেন। তার অসুস্থতার কারণে দেশবাসী দোয়া করছেন। তিনি দেশের মতো রাজশাহীর উন্নয়নেও কাজ করেছেন। তাই দলবল নির্বিশেষে তার প্রতি সাধারণ মানুষ এতো ভালোবাসা প্রদর্শন করছেন। জনগণের দোয়ায় সৃষ্টিকর্তা তাকে সুস্থ করে জনগণের কাছে ফিরিয়ে দেবেন।’
সবুজ/শামি