বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নুরুজ্জামান, বাঘা:
দেশে কোন ভাবেই থামানো যাচ্ছে না অপরাধ প্রবণতা। এখন বেপরোয়া সন্ত্রাসীরা। এর সাথে রয়েছে কিশোর গ্যাং ও ডাকাত দল। বেড়ে চলেছে অপরাধ। প্রতি সপ্তায় একাধিক খু*নের ঘটনাও ঘটছে। সেই সঙ্গে বেড়েছে ছিনতাই এবং চুরি ডাকাতি। যার ব্যত্বয় ঘটেছে রাজশাহী বাঘা উপজেলা এবং রাজধানী ঢাকা-চট্টগ্রাম-সহ সারা দেশে। এ সব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
তাঁরা বলছেন, গত ৩-৪ মাসে সারাদেশে মোট কতজন নি*হত হয়েছে তার সঠিক জরিপ এখন পর্যন্ত পাওয়া যাইনি। তবে ধারনা করা হচ্ছে, কয়েক মাসে পুলিশ, ছাত্র জনতা এবং সাধারণ জনগণ সহ প্রায় হাজার-হাজার মানুষ নির্মম ভাবে খু*ন এবং আহত হয়েছেন।
পুলিশের দাবি, ৫ আগস্টের পর থানায় থানায় পুলিশ কর্মকর্তা-সদস্য বদলি হয়েছে। বদলি হওয়া এসব কর্মকর্তা-সদস্যরা থানা এলাকায় অলিগলি চিনতে কিছুদিন সময় লেগেছে। এছাড়া এ সময় তাদের সোর্সও ঠিকমতো গড়ে ওঠেনি। তাই মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হয়েছে। আর সে সুযোগে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। কিছু এলাকায় গড়ে উঠেছে নতুন স*ন্ত্রাসী গ্রুপ। তবে এসব দুষ্কৃতকারী ও স*ন্ত্রাসীদের আইনের আওতায় আনতে পুলিশ এখন বেশ সোচ্চার। ইতোমধ্যে ঢাকা মহাম্মদপুরে জোড়া খু*নের ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছেন।
ঢাকা পুলিশ সদর দপ্তরের একজন মুখপাত্র জানান, তাঁরা ইতোমধ্যে বিশেষ অভিযানে সেপ্টেম্বর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ২ হাজার ৪৫৫ জনকে গ্রেপ্তার করেছেন। এর মধ্যে ছিনতাইকারী, চাঁদাবাজ ও ডাকাত ২০০ জন, তালিকাভুক্ত সন্ত্রাসী ১৬ জন, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় অভিযুক্ত ১ হাজার ১৪০ জন, মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত ঘটনায় ১ হাজার ১৪৪ জন এবং অবৈধ অস্ত্রধারী ৫৫ জন।
সূত্র বলছে, গত সেপ্টেম্বর মাসে দেশে অন্তত ৬৮ জনকে পিটিয়ে হ*ত্যা করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরো অন্তত ১৪ জন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসছে। প্রতিবেদনে জানানো হয়, সেপ্টেম্বর মাসে দেশজুড়ে ৮৩টি রাজনৈতিক সহিংসতা-সহ বিভিন্ন ঘটনায় কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আধিপত্য বিস্তার, মাদক-ব্যবসা নিয়ন্ত্রন, হাট-বাজার দখল, বালি মহল দখল, ট্রেন্ডার বাজি, দলিল লেখক সমিতি থেকে চাঁদা আদায়, গায়েবি মামলা থেকে নাম বাদ দেওয়ার নামে চাঁদা বাজি, বাড়ি লুট, ছিনতাই ও ডাকাতি-সহ বিভিন্ন বিষয় নিয়ে সংঘর্ষ ও হামলায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের আরো ১০ জন নি*হত হয়েছেন।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, গত দুই মাস ধরে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধীর বিরুদ্ধে সারাদেশে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান। এসব অপরাধীদের ঠেকাতে সম্প্রতি নিরাপত্তা জোরদারের পাশাপাশি অভিযানের গতি আরো বাড়ানো হয়েছে। এর ফলে ইতোমধ্যে অনেকে ধরা পড়েছেন।
অপর একটি সংস্থা (এমএসএফ) গত ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশে কমপক্ষে ৮০৯ জন মানুষ নি*হত হয়েছে বলে তথ্য দিয়েছেন। তাদের মধ্যে শিক্ষার্থী, নারী-শিশু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী-সহ নানা শ্রেণি-পেশার মানুষ রয়েছে। গত শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এই তথ্য দিয়েছেন। এমএসএফ বলছে, আগস্টে মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এমএসএফ আরো জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলি, সংঘর্ষ ও বিভিন্ন ধরনের সহিংসতায় আগস্ট মাসে নি*হত হয়েছে ৫৫৬ জনের বেশি। এর আগে জুলাই মাসে নিহতের সংখ্যা ছিল আনুমানিক ২৫৩ জন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অন্য এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বিক্ষোভ ও পরবর্তী সহিংসতায় কমপক্ষে ৬৫০ জন মানুষ প্রাণ হারিয়েছে। এ সময় পর্যন্ত আ*হত হয়েছে ৩৩ হাজারেরও অধিক। এর মধ্যে পুলিশ নি*হত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার।
অন্যদিকে গত ১৬ অক্টোবর রাতে রাজশাহীর বাঘা উপজেলার তেপুখুরিয়া গ্রামে মোটর সাইকেল থামিয়ে মানিক হোসেন নামে একজন প্রভাষককে বেধড়ক মারপিট-সহ তার পকেটে থাকা নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা, একটি হিরের আংটি, দামি মোবাইল আইফোন, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও একটি ব্যাংক এটিএম কার্ড ছিনিয়ে নেয়ার অভিযোগে ১৩ জনের নামে থানায় মামলা করেন তিনি।
এর আগে ৯ অক্টোবর রাজশাহীর বাঘায় ছিনতাইকারীর হাত থেকে ঔষধ কোম্পানির মার্কেটিং অফিসারকে রক্ষা করতে গিয়ে একজন ভ্যান চালক তাদের ছুরির আঘাতে গুরুত্বর আহত হয়েছেন। এরপর ভ্যান চালক আসাদ আলীর চিৎকারে ঐ দু’জন ছিনতাইকারীকে আটক করেন স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
অপর দিকে গত একমাসে রাজশাহীতে মাত্র ১৭ দিনের ব্যবধানে ৩ জন অটো রিকশা চালককে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে দামকুড়ার ল’পাড়া ও পবার ভুগরোইল এলাকায় দুজনকে রিকশা ছিনতায় ও হত্যায় জড়িত থাকার অপরাধে চারজন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কাটাখালীতে অটোরিকশা চালক আলম হ*ত্যার ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি তারা। পুলিশের ধারনা, হ*ত্যাকাণ্ড গুলো ঘটেছে অটোরিকশা ছিনতাই এর উদ্দেশ্যে।
সার্বিক বিষয়ে এলাকার সুধীজনরা বলছেন, আমরা আশা করে ছিলাম দেশে নতুন ভাবে সরকার গঠন হওয়ার পর মানুষ নিরাপদে দিন যাপন করবে। কিন্তু বাস্তবে সেটি হচ্ছে না। একের-পর এক ঘটে চলেছে খুন-আহাজারি আগ্নী*কান্ড ও হ*ত্যা সহ নানা অপ্রীতিকর ঘটনা। এর ফলে সু-শীল সমাজের লোকজনও নানা মন্তব্য-সহ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, অতি সত্বর নির্বাচনের মাধ্যমে কোন রাজনৈতিক দল ক্ষমতায় এলে এসকল অপরাধ প্রবনা কমিয়ে আনা সম্ভব।