সর্বশেষ সংবাদ :

বসতবাড়ী লিখে নিতে শশুরকে কুপিয়ে হত্যা, দুইজন আটক

বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বসত বাড়ী লিখে নিতে শশুরকে পিটিয়ে হত্যা করেছে জামাই ও মেয়ে। জানা যায় গত ১০ নভেম্বর উপজেলার সদর ইউপির গোরশাহী জাইজাতা গ্রামের মৃত কায়েম উদ্দীনের ছেলে আব্দুস সালাম ও তার স্ত্রী আঙ্গুর বেগম ঘটনা টি ঘটিয়েছে।
গ্রামের আবুল হোসেন টুরু (৮০)কে তার জামাই আব্দুস সালাম ও মেয়ে আঙ্গুর বেগম মিলে মাঝে মধ্যেই টুরুকে বসত বাড়ী লিখে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে নির্যাতন করত। নির্যাতনের শিকার হয়ে ৪দিন আগে আবুল হোসেন টুরু বদলগাছী থানায় মেয়ে আঙ্গুর ও জামাই সালামের নামে অভিযোগ দাখিল করে।
অভিযোগের খবর পেয়ে গত ১০ নভেম্বর রবিবার বিকালে সয়ন ঘরে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। এসময় টুরুর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে মারপিট বন্ধ করে। প্রতিবেশীরা বলেন টুরুর নামে বসত বাড়ী ৬কাটা জমি আছে এবং টুরুর একটা সৎ ছেলে রয়েছে তাকে বঞ্চিত করার লক্ষ্যে ঘটনাটি ঘটে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহাজান আলী বলেন খবর পেয়ে সাথে সাথেই ঘটনার স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশের শরীরে বিভিন্নি স্থানে মারপিটের চিহ্ন রয়েছে।
এব্যপারে আবুল হোসেন টুরুর ছেলে বাবু বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। মামলার আসামী আব্দুস সালাম ও তার স্ত্রী আঙ্গুর কে গ্রেফতার করা হয়েছে। লাশ পোস্ট মেডাম জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি: গত ১০ নভেম্বর রোবাবর সন্ধ্যার দিকে রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে স্থাপিত ডিজিটাল স্ক্রল বোর্ডে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর প্রকাশের ডিসপ্লে বোর্ডে হঠাৎ ‘বাংলাদেশ ছাত্রলীগ আবারও আসবে ভয়ঙ্কররূপে সাবধান।’ ‘আরজিএমএসসি-এক্স আর লেখাটি ভেসে আসে।
এতে হঠাৎ করেই শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং তারা ক্ষোভ প্রকাশ করে। কলেজ প্রশাসন খবর পেয়ে সঙ্গে সঙ্গে ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা সহ বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। পাশাপাশি আইটি বিশেষজ্ঞ ‘রাজ-আইটিকে’ তদন্তে সহায়তা করার জন্য বলা হয়েছে। কলেজ প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে সিসি ক্যামেরা চেক করা সহ অভ্যন্তরীণ কোন সমস্যা রয়েছে কিনা সেটাও বিচেনায় রেখেছে।


প্রকাশিত: November 12, 2024 | সময়: 6:22 am | সুমন শেখ

আরও খবর