বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিজ ও রাসায়নিক সার বিতরন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাশাপাশি জাতীয় ইঁদুর নিধন অভিযান কার্যক্রমও শুরু করেছে অধিদপ্তরটি।
বুধবার সকালে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে সার ও বিজ বিতরণ এবং জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম।
উপজেলা কৃষি অফিস সূত্রে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি ২০২৪-২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেয়াজ, মুসুর, খেসারি ও আড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৭২৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে এ বিজ ও সার বিতরন করা হয়।
গমের বিজ পাবেন ৫০ জন, ভূট্টা- ৫০ জন, পেয়াজ-৫০ জন, মসুর-৫০ জন, খেসারি-১০ জন, অড়হর-৪০ জন ও সরিশা বিজ পাবেন ৭০০০ জন কৃষক। প্রত্যেক কৃষক পাবেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান, উপজেলা আনসার ব্যাটালিয়ন অফিসার রাজিব উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাগর আহমেদ, খাদ্য কর্মকর্তা নুরুন্নবীসহ অন্যান্য দফতরের কর্মকর্তা ও সাংবাদিক।